প্রকাশিত: ১৮/০৭/২০১৬ ৮:৫৩ পিএম

ck19pসংবাদদাতা:
চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের উদ্যেগে মহাসড়কে সি.এন.জি চালিত অটো রিক্সা (ত্রিহুইলার) এসব কম গতির গাড়ি সড়কে চলাচল বন্ধ রাখতে ফাঁড়ির আওতাধীন এলাকায় হাইওয়ে পুলিশ ব্যাপক মাইকিং করেছে। এসব গাড়ীর বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত মোতাবেক উর্ধ্বতন প্রশাসনের নির্দেশে এই উদ্যেগ নিয়েছেন বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির নব-গত ইনচার্জ সার্জেন্ট আসিকুর রহমান। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চল এর সিদ্ধান্তের আলোকে ফাঁড়ির আইসি আশিকুর রহমানের নেতৃত্বে ১৮ জুলাই সোমবার মালুমঘাট হাইওয়ে পুলিশ তাদের জিপ গাড়িটিতে মাইক বেধে ফাঁড়ির আওতাধীন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মাইকিং প্রচারনা চালায়। জানতে চাইলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট আশিকুর রহমান বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে তিন চাকার গাড়ি (ত্রিহুইরার) চলাচল বন্ধে সরকার ও হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের নির্দেশে এই উদ্যেগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে এসব গাড়ি মহাসড়কে চলাচল করলে আটকের পর আর ছাড়া হবেনা। এ ব্যাপারে এসব গাড়ির মালিক ও সমিতির কর্ম-কর্তাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মহাসড়কে যানজটের কারণে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকারের যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের দেশের মহাসড়ক গুলোতে এসব কম গতির গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ব্যপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আশিকুর রহমান স্থানীয় সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer