প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ৩:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনা ডাকাত নুরুল আমিন (৩৫) নিহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনাস্থ দুর্গম বালুচিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের মেম্বার মীর কাশেম কে (৩৮) এবং আরো ২ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা ও চরণদ্বীপের মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে দুই ডাকাত দল। এরই জের ধরে আজ ভোররাতে তাদের মধ্যে গোলাগুলি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবদুল খালেক বিবার্তাকে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওসির নির্দেশে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত নুরুল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer