প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৭:৩২ এএম , আপডেট: ৩১/০৭/২০১৬ ৭:৩২ এএম

city college -1 [Max Width 640 Max Height 480]বার্তা পরিবেশক :

৩০ জুলাই শনিবার সকাল ১০ টায় কক্সবাজার সিটি কলেজের গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কলেজ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে বি.এস.সি (অনার্স) প্রফেশনাল কোর্স চালু এবং কলেজের একটি বার তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ উল্লেখযোগ্য। এছাড়া সরকারের সর্বশেষ ঘোষিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী কলেজের সকল পর্যায়ে শিক্ষক কর্মচারীদেরকে বার্ষিক ইনক্রিমেন্ট, বাসা ভাড়া ও বৈশাখী ভাতাসহ সব ধরনের সূযোগ সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট আমজাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য গোপাল দাশ, দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম, হিতৈষী সদস্য আয়েশা সিরাজ, অভিভাবক প্রতিনিধি আবু সৈয়দ, মং ফ্রুরী ও দুলাল দাশ, শিক্ষক প্রতিনিধি অধ্যপক মং ম্রা ছিন, অধ্যাপিকা মাহফুজা খাতুন এবং অধ্যাপক দিদারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৪/৭/২০১৬ তারিখে ওঘঝ০২-৩/০০০৬০/২০১৬/৪৪০৭/২৭৪৩৮ স্মারকমূলে কক্সবাজার সিটি কলেজের অধ্যাপিকা এথিন রাখাইনকে সভাপতি মনোনীত করে আগামী ৪ চার বছরের জন্য একটি নতুন কমিটি অনুমোদন করে। ফলে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা হওয়ায় কমিটির নব নির্বাচিত সভাপতিসহ কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন কলেজ অধ্যক্ষ ক্য থিং অং, উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস,এম আকতার উদ্দিন চৌধুরী সহ সকল বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer