প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১১:৪৬ এএম
Single Page Top

Picture1~1মাহমুদুল হক বাবুল, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় রিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে এ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী কোনার পাড়া নামক এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রিক্সা চালক ছৈয়দ আলম (৩৫) উখিয়া সদর ষ্টেশন থেকে বটতলী যাওয়ার পথে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় পৌছলে চট্রগ্রাম থেকে কংকর বর্তী ট্রাকটি দ্রুত এসে রিক্সা গাড়ীতে ছাপা দিলে ঘটনাস্থলেই চালক ছৈয়দ আলম প্রকাশ বাশি নিহত হয় বলে  জানা যায়। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ঢাকা মেট্রো- ট ১১-৭৩৪২ ট্রাকের ঘাতক চালক চট্রগ্রাম জেলার মিরহাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ তহিদ (৪০) কে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় রাস্তার পার্শ্বে সী লাইন পার্কিংয়ের কারনে রুডক্রসিং করতে না পারায় এ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে দাবী করেন স্থানীয়রা। দূর্ঘটনার ৩ ঘন্টা পর থানার পুলিশের উপ- পরিদর্শক খাজা মোঃ মাঈন উদ্দিন সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করবে নাকি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠাবে জানার জন্য মুঠফোনে বার বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer