প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৯:৪৮ পিএম

mail.google.comফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার মধ্য রাজাপালং গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমান (৬৫) গত শনিবার দিবাগত রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না……. রাউজেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রবিবার সকাল ১১ টায় আবুল কাসেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা কবির আহমদ।

জানাযা শেষে মরহুম আলহাজ্ব আবদুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতি

এদিকে ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার এস.এম কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছৈয়দ আলম। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি

ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উখিয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাষ্টার হাসান জামাল রাজু।

উখিয়া সাংবাদিক ফোরাম

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাহার কম্পিউটার এর মালিক ইসমাইল হোসেন সোহেলের পিতা- আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে সংবাদ পত্রে শোকবাণী দিয়েছেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

#

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...