প্রকাশিত: ০৬/০৮/২০২১ ১২:১৮ পিএম , আপডেট: ০৬/০৮/২০২১ ১২:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পঞ্চাশ বছর পর কক্সবাজারের উখিয়ায় নির্মিত হচ্ছে নান্দনিক এক মিনি স্টেডিয়াম।
এবার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে উখিয়াবাসীর। উদ্বোধন হচ্ছে এক মাসের মধ্যেই। এমনটি আশা উপজেলা ক্রীড়া সংস্থার।

উখিয়ার ক্রীড়াক্ষেত্রে অন্যন্য অবদান রাখবে নান্দনিক এই মিনি স্টেডিয়াম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় নির্মিত এ স্টেডিয়াম থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে এমনটিই প্রত্যাশা সকলের।

জাতীয় পর্যায়ে চান্স পাওয়া খেলোয়াড় আকিব ও শেখ জামাল বলেন,উখিয়ায় একটি মিনি স্টেডিয়াম হওয়াতো আমরা অনেক আনন্দিত। এ স্টেডিয়াম থেকে শত শত জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে সেই প্রত্যাশা করি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদর আন্তরিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে নান্দনিক মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করার আশা করছি।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি নিজাম উদ্দিন আহমেদ নান্দনিক নির্মাণাধীন এ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এসময় সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনের আশা ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer