
উখিয়ায় নানা সূচির মধ্যে দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ। রবিবার এ উপলক্ষে আজ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আবু আব্দুল্লাহ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম থানার ওসি তদন্ত কামাল উদ্দিন ও উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোট বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, উখিয়া দোকান মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, উখিয়া শীল কল্যাণ সমিতির সভাপতি স্বপন শর্মা, মহিলা সংগঠনের পক্ষে কামরুন নাহার, আয়েশা সিদ্দিকা ও হাফসা সুলতানা।
আলোচনা সভার শেষ সফল সমবায়ী সংগঠক হিসাবে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ ও স্বপ্নযাত্রা বুড্ডিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সমবায় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক,সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত