প্রকাশিত: ০৬/০৮/২০২১ ১২:১৮ পিএম , আপডেট: ০৬/০৮/২০২১ ১২:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পঞ্চাশ বছর পর কক্সবাজারের উখিয়ায় নির্মিত হচ্ছে নান্দনিক এক মিনি স্টেডিয়াম।
এবার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে উখিয়াবাসীর। উদ্বোধন হচ্ছে এক মাসের মধ্যেই। এমনটি আশা উপজেলা ক্রীড়া সংস্থার।

উখিয়ার ক্রীড়াক্ষেত্রে অন্যন্য অবদান রাখবে নান্দনিক এই মিনি স্টেডিয়াম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় নির্মিত এ স্টেডিয়াম থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে এমনটিই প্রত্যাশা সকলের।

জাতীয় পর্যায়ে চান্স পাওয়া খেলোয়াড় আকিব ও শেখ জামাল বলেন,উখিয়ায় একটি মিনি স্টেডিয়াম হওয়াতো আমরা অনেক আনন্দিত। এ স্টেডিয়াম থেকে শত শত জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে সেই প্রত্যাশা করি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদর আন্তরিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে নান্দনিক মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করার আশা করছি।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি নিজাম উদ্দিন আহমেদ নান্দনিক নির্মাণাধীন এ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এসময় সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনের আশা ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

পারিবারিক কবরস্থানে দাফন হবেন টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস

জাতীয়রাজনীতিসারাদেশবিশ্ববাণিজ্যশিক্ষাখেলাবিনোদনস্বাস্থ্যচাকরিফিচারনির্বাচনতথ্য-প্রযুক্তিঅপরাধআইন-আদালতউৎসবপরিবেশ ও কৃষিপ্রবাসধর্মরাজধানীসোশ্যাল মিডিয়াআবহাওয়ালাইফস্টাইলএনপিবি স্যাটায়ার ভিডিও logo জাতীয় রাজনীতি সারাদেশ বিশ্ব বাণিজ্য শিক্ষা খেলা বিনোদন ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...