প্রকাশিত: ১২/০৯/২০১৬ ৭:৩২ এএম

picture1-max-width-640-max-height-480উখিয়া নিউজ ডটকম::

গত শনিবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬ টায় ইনানী মিশেল লাবেলা রিসোর্টের সন্নিকটে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় সনাক্ত করতে পেরেছে উখিয়া থানা পুলিশ। নিহতরা হচ্ছে কুমিল্লা কুমিরা গ্রামের মোহাম্মদ ফারুকের স্ত্রী মমতাজ বেগম (২৫), কুমিল্লা কমলগঞ্জ জোরকমল গ্রামের পিকআপ ভ্যান চালক এরশাদ মিয়া (২৮), অপর জন ইয়াবা ছিনতাই কারী জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের ছিদ্দিক মেম্বারের ছেলে জিয়াউল হক (২৫)। ওইদিন চলন্ত গাড়ীতে ওঠে জিয়াউল হক চালকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মারাত্মক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার সাথে এলাকার বেশ কয়েকজন ইয়াবাপাচারকারী জড়িত রয়েছে। এদের গ্রেপ্তার করা হলে আসল তথ্য বেরিয়ে আসবে। উদ্ধার করা সম্ভব হবে ছিনতাই করা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, মামলাটি সড়ক দূর্ঘটনা হিসাবে রুজু করা হলেও ইয়াবা পাচারকারীদের যাবতীয় তথ্য উপাত্ত এজাহারে উল্লেখ করা হয়েছে। তাই এসব পাচারকারীরা পার পেয়ে যেতে পারবে না।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer