প্রকাশিত: ২০/০৬/২০১৬ ৮:১২ এএম
Single Page Top

ukফারুক আহমদ, উখিয়া::

উখিয়া সরকারী হাসপাতালে তীব্র ঔষুধ সংকট দেখা দিয়েছে। হাসপাতালের বহি:বিভাগ ও অন্ত:বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত রোগীরা ঔষুধ না পেয়ে ফেরত যাচ্ছে। এমনকি জরুরী বিভাগেও কোন ধরনের ঔষুধ নেই। এমন একটি জনগুরুত্বপূর্ণ সেবা মূলক প্রতিষ্ঠানে সরকারী ভাবে বরাদ্দকৃত ঔষুধ মারাতœক সংকট দেখা দেওয়ায় চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে।

হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার জানান, হাসপাতালে ঔষুধ সরবারহ না থাকায় চিকিৎসা নিতে আসা গরীব অসহায় রোগীদেরকে ঔষুধ দেওয়া যাচ্ছে না। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ মাস ধরে উখিয়া হাসপাতালের জন্য লক্ষ লক্ষ টাকার বরাদ্দকৃত সরকারী গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ঔষুধ কেউ নিচ্ছে না। ফলে ঔষুধ গুলো কক্সবাজার সিভিল সার্জন ঔষুধ ভান্ডারে পড়ে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মাবুদের সাথে মোবাইলে (০১৯৬৯৬৫৫৭৭৩) একাধিক বার যোগাযোগ করার পরও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, উখিয়া সরকারী হাসপাতালে প্রতিদিন দেড় শতাধিক রোগী বহি:বিভাগে চিকিৎসা নিতে আসে। এছাড়াও অন্ত:বিভাগে ৩০/৪০ জন রোগী ভর্তি থাকে। তৎ মধ্যে শিশু নিউমনিয়া, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েডসহ বিভিন্ন বয়েসের মহিলা ও পুরুষ রোগীরা রয়েছে।

ভর্তিকৃত রোগীরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, হাসপাতালে কোন ধরনের ঔষুধ দেওয়া হয় না। এমনকি প্যারাসিটামল ও হিস্টাসিন পর্যন্ত পাওয়া যায় না। শুধু মাত্র ডাক্তারগণ ঔষুধ গুলো সাদা কাগজে লিখে দেয়। উক্ত ঔষুধ গুলো বাহিরের ফার্মেসি থেকে ক্রয় করে এনে আমাদের চিকিৎসা নিতে হয়। বিশেষ করে শিশুদের স্যালাইন ও ইনজেকশন না থাকায় অনেক শিশু রোগী অকালে প্রাণ গেছে।

নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উপজেলা সদরে এক মাত্র সরকারী হাসপাতালে ৬ মাস ধরে জরুরী ঔষুধ সংকট থাকা খুবই দু:খ জনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার খামখেয়ালি পনা ও দায়িত্বহীনতা কারণে হাসপাতালের করুন অবস্থা হয়েছে বলে নেতৃবৃন্দরা অভিযোগ করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ২ মাস পূর্বে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে স্টোর রুম থেকে মেয়াদ উর্ত্তীণ হওয়া লক্ষ টাকার অধিক ঔষুধের সন্ধান পাওয়ায় সবাই হতভাগ হয়েছিল। সুশীল সমাজের মতে সরকার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার জীবন রক্ষাকারী ঔষুধ গরীব রোগীদের জন্য বরাদ্দ দেওয়া হলেও তা রোগীদের না দিয়ে ফেলে রাখায় এসব ঔষুধের মেয়াদ চলে যায়।

হাসপাতালে কর্তব্য রত নার্সরা জানান, হাসপাতাল থেকে ঔষুধ সরবরাহ না করলে আমরা রোগীদের ঔষুধ দিতে পারি না। তাই বাধ্য হয়ে অসহায় রোগীরা বাহিরের ফার্মেসি থেকে ঔষুধ ক্রয় করে আনে।

সচেতন মহলের প্রশ্ন ৬ মাস ধরে কেন উখিয়া হাসপাতালে ঔষুধ সংকট ও কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিস ভান্ডার থেকে বরাদ্দকৃত সরকারী ঔষুধ উখিয়া হাসপাতালে আনা হচ্ছে না বিষয়টি খুবই উদ্বেগ জনক। জনস্বার্থে উক্ত ঘটনাটি উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য সিভিল সার্জনের নিকট জোরদাবী জানিয়েছেন এলাকাবাসীরা।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer