নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ৬:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের জামবাগান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখেলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় আকস্মিকভাবে ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেয়ালটি আগে থেকেই নরম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে পড়ার সাথে সাথে মানিক মাটির নিচে চাপা পড়েন।

​তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মাটির স্তূপ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বিষয়টি নিশ্চিত করে ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী জানান, অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

​এদিকে মানিকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে জামবাগান এলাকা ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...