প্রকাশিত: ২৮/০৭/২০১৬ ৭:৪৪ এএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেক পোষ্টে একটি রিক্সা তল্লাশী চালিয়ে ১৮৮০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবির সদস্যরা বুধবার ২৭ জুলাই রাত ৮ টার দিকে এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন, উখিয়া মধ্যম হলদিয়া পালং এলাকার আলী আকব্বরের ছেলে আব্বাস উদ্দিন (২৫) ও তার সহযোগী রামু উপজেলার ধেছুয়া পালং এলাকার আবদুল আজিজের ছেলে রেজাউল করিম বাপ্পী (২০) ।

অভিযানে নের্তৃত্বদানকারী নায়েক সাইফুল বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...