ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ৯:০৭ এএম

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।

এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাহিদা বেগমকে তল্লাশি করলে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদক চোরাচালান রোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...