প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১০:২৮ পিএম
Single Page Top
নিজস্ব প্রতিনিধি,
অবশেষে ৫০ হাজার ইয়াবা ও তার সহযোগী সহ রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বিভিন্ন মাদক দ্রব্যসহ বহু মামলার অাসামি বকতিয়ার আহমদ ও তার সহযোগী মোঃ নুর আলম (টিটু) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সহ বিভিন্ন মদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতার সম্পর্ক ও গুপন তথ্য পাওয়া গেছে বলে জানান। তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে গত ২০ জুন উখিয়ার শীর্ষ ইয়াবা গড়ফাদার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বালুখালী গ্রামের বাসিন্দা বকতিয়ার অাহমদ তার পিতা ও ভাই সহ ঢাকায় গোয়েন্দা সংস্থা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। দীর্ঘ ৫ দিন পর ডিএমপি বকতিয়ার ও তার সহযোগীকে নটকীয়তা মূলক গ্রেফতার দেখানো একটি রহস্যজনক বলে মনে করেছে অনেকে। তবে তার ভাই ও পিতাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer