প্রকাশিত: ২১/০১/২০২৫ ৮:৪২ এএম , আপডেট: ২১/০১/২০২৫ ৮:৪৩ এএম

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উখিয়া ও কোটবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

এসময় উখিয়া নূর হোটেলকে ১০ হাজার, কোটবাজার জনপ্রিয় বেকারিকে ২০ হাজার ও আর-রহমান বেকারিকে ২৫ হাজার সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান,” সোমবার উখিয়া ও কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি ‘উখিয়ায় অনুমোদনহীন বেকারিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রশাসনের নজরে আসলে সোমবার(২০ জানুয়ারি) অনুমোদনহীন অস্বাস্থ্যকর বেকারিগুলোকে অর্থদণ্ড প্রদান করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...