প্রকাশিত: ০৫/০১/২০১৭ ৮:০২ এএম , আপডেট: ০৫/০১/২০১৭ ১২:২৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করা হয়।

বুধবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিম পাড়ার জাকির আলমের ছেলে মো. ছৈয়দুল বাশার (২২) ও নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (২১)।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার শহরমুখী একটি অটোরিকশায় করে ইয়াবার একটি চালান আসার খবরে রাতে র‌্যাবের একটি দল কক্সবাজার পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে গাড়ি ফেলে রেখে দুই জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে।

র‌্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে ছৈয়দুল বাশার ও আব্দুর রহিমের দেহ তল্লাশি করে দুই হাজার ৪৬০টি ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য প্রায় নয় লাখ ৮৪ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer