উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৪৪ এএম

কক্সবাজারের উখিয়া মোছারখোলা ক্যাম্পে অভিযান চালিয়ে একজন স্থানীয় ও চারজন আরসা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৬টি বন্দুক ও ৯টি গুলি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি জানান র‌্যাব–১৫ অধিনায়ক লে. কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, উখিয়ার মোছারখোলা ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ নাশকতার পরিকল্পনা করছে এমন খবর ছিল র‌্যাবের কাছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার ভোরে অভিযান চালায়। অভিযানে এক স্থানীয়সহ ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশীয় বিভিন্ন ধরনের ৬টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়। অভিযানের খবরে র‌্যাবের দলকে লক্ষ্য করে গুলি করা হলে র‌্যাবের এক সদস্য আহত হয়। তাকে রামু সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আটকরা হলেন ক্যাম্প–১৫, ব্লক–ডি/৩ এর মৃত আব্দুল মোতালেব এর ছেলে মো. নেছার (৩০), ব্লক–এইচ/৭ এর আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), ব্লক–এইচ/১২ এর মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম, ব্লক–এইচ/৫ এর মো. বাশারের ছেলে মো. আইয়ুব ও উখিয়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (২০)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সাজ্জাদ হোসেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer