ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৪৮ এএম

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের কবলে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি।

জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দু’গ্রামের হাজারও মানুষ চলাচলের একমাত্র সেতু এটি। হঠাৎ ভারী বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা খোরশেদ হেলালী বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যে পড়তে পারে দুই গ্রামের হাজারও মানুষ।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি দিন হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়ল। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...