উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ৪:৫৯ পিএম , আপডেট: ০৯/০৭/২০২৪ ৫:০৩ পিএম
জাহাঙ্গীর কবির চৌধুরী

জনসেবার ব্রত নিয়ে শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী’র আদর্শ অনুসরণ করে রাজাপালং ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন আমার অগ্রজ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির চৌধুরী।

দীর্ঘ তেরো বছর যে আসনে আসীন থেকে আমি চেষ্টা করেছি রাজাপালংকে আদর্শ ইউনিয়নে রুপান্তর করতে।

গত ২৯ মে জনগণের ম্যান্ডেটে আমি উখিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করার নিমিত্তে রাজাপালংয়ের আপমর জনতা ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনের মাঠে অবর্তীণ হয়েছেন বড় ভাই হুমায়ুন কবির চৌধুরী।

গত ৫ জুলাই, উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আজ আপিল শুনানিতে যেটি পরিবর্তন করা হয়েছে।

আমার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রচলিত নিয়মানুযায়ী মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়ে হুমায়ুন কবির চৌধুরী’র ব্যক্তিগত আইনজীবী আইনি লড়াই লড়বেন।

যথাযথ নিয়ম মেনে জনগণের কল্যাণে নিবেদিত হতে তিনি চাকরি ছেড়েছেন, ন্যায় বিচার নিয়েই ইনশাআল্লাহ শ্রীঘ্রই জনগণের দোয়ায় তিনি আবার চূড়ান্ত ভোট যুদ্ধে নামবেন। যতই ষড়যন্ত্র হোক, দিনশেষে সত্যের জয় অনিবার্য।

ঘাত-প্রতিঘাত সয়ে ষড়যন্ত্রের তোয়াক্কা না করে,পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।

– জাহাঙ্গীর কবির চৌধুরী,
চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ ও
সভাপতি, উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...