ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১১:৩৬ পিএম

চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশিরভাগই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করায় চাকরি ছেড়েছেন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চাকরি ছেড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

এরপর গত ১০ জুলাই মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন- বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা। তাদের মধ্যে ৩ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। আরেকজন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ গত ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফের চাকরি ছেড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...