প্রকাশিত: ২৯/০১/২০১৭ ১০:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে চার হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রোববার বিকাল ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত হলো, কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার মৃত ছৈয়দ নূরের পূত্র শহিদুল করিম রমিজ (৩৪) ও আদর্শগ্রাম এলাকার মৃত ইমাম হোসেনে পুত্র নূর মোহাম্মদ (৩০)।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমীন জানান, বাসটার্মিনালে মাদক ব্যবসায়ীরা ইয়াবা নিয়ে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে মেজর মো. রুহুল আমীনের নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানা তিনি।

পাঠকের মতামত

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...