উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ৩:৫২ পিএম

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি এলাকার (২নং ওয়ার্ড) মোহাম্মদ কালুর ৬ বছরের একমাত্র মেয়ে হালিমাতুস সাদিয়া পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পা ধোয়ার সময় সে পা পিছলে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুর ২টার দিকে থিমছড়ি ফকির মিয়াজি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির বাবা মোহাম্মদ কালু ৩ সন্তানের জনক। দুই ছেলে এবং একমাত্র মেয়ে ছিল সাদিয়া। আদরের এই শিশুকে হারিয়ে তার মা-বাবা পাগল প্রায় অবস্থায় রয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...