প্রকাশিত: ০৩/১১/২০১৯ ৫:১০ পিএম

উখিয়া নিউজ ডটকম:
বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-প্রশাসক বনি গ্লিক। চলতি সপ্তাহে তার ঢাকা সফরের কথা রয়েছে।

রোববার (৩ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বনি গ্লিক ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বনি গ্লিক বাংলাদেশ সফরকালে সরকারি কর্মকর্তা, বাস্তবায়নকারী অংশীদার এবং আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য ইউএসএআইডির উন্নয়ন সহায়তা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়াও সফর করবেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer