ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ৬:৪১ পিএম

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি) তাদের জেনারেল ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের জন্য বাংলাদেশিদের নিয়োগ দেবে। প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে এই নিয়োগ হবে। কর্মস্থল কক্সবাজার । প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)

বিভাগের নাম: জেনারেল ফুড অ্যাসিস্ট্যান্স (জিএফএ)

পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (জিএফএ ক্যাচমেন্ট ফোকাল)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

ক্যাম্পের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে।

এমএস ওয়ার্ড, এক্সেল, ব্লকচেইন এবং সিবিটি বা ই-ভাউচার প্রোগ্রামে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সর্বনিম্ন ৬ বছর

দায়িত্বসমূহ

ক্যাম্প পর্যায়ে ফুড সিকিউরিটি সেক্টরের কার্যক্রম এবং ত্রাণ বিতরণ সমন্বয় করা।

জরুরি মুহূর্তে বা স্থানান্তরের সময় বাস্তুচ্যুত পরিবারগুলোকে দ্রুত খাদ্য সহায়তা নিশ্চিত করা।

অংশীদার সংস্থাগুলোকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া ও খাদ্য সাহায্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।

পদসংখ্যা: ১

গ্রেড: জি৬

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১২ মাস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (বাংলাদেশি নাগরিক)

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: কক্সবাজার

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২০ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer