সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ৭:২৭ এএম

উখিয়া উপজেলার কুতুপালং, কোটবাজার, উখিয়া সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা অপসারণের জন্য উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা শেষ হলেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাতের অবৈধ স্থাপনা এবং অস্থায়ী যানবাহন টার্মিনাল আগের মতোই বহাল থাকায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

গত ১৫ জুলাই উপজেলা পরিষদে আয়োজিত যানজট নিরসন-সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও উখিয়ার ব্যস্ততম স্টেশনগুলোতে অবৈধ দখল আগের মতোই রয়েছে। বিশেষ করে কুতুপালং, কোটবাজার ও উখিয়া সদর এলাকায় সড়কের দুই পাশ দখল করে ব্যবসা পরিচালনা, ফুটপাতে দোকান বসানো এবং সড়কের ওপর অস্থায়ী যানবাহন স্ট্যান্ডের কারণে যানজট দিন দিন তীব্র আকার ধারণ করছে।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা থাকলেও বাস্তবে কার্যকর উচ্ছেদ অভিযান না হওয়ায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন দীর্ঘ যানজটে আটকে পড়ছে।

এদিকে সময়সীমা শেষ হওয়ার পর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের প্রত্যাশা, ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে উখিয়ার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer