প্রকাশিত: ২৩/১০/২০১৯ ৪:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পালংখালী বিওপি’র বিজিবি সদস্যগণ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে। আটক যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রাহমতের বিল গ্রামের কলিমুল্লাহ প্রকাশ কলির ছেলে জামাল উদ্দিনকে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে বলে বিজিবি জানিয়েছেন।

কক্সবাজার -৩৪ বিজিবির উপ পরিচালক
মোঃ তাজমিলুর ইসলাম জানান,উখিয়ার পালংখালীর উত্তর রহমতের বিল এলাকায় বুধবার (২৩অক্টোবর) ভোর ৪ টার দিকে চোরাচালান বিরোধী অভিযান করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ইয়াবা সহ জামাল উদ্দিন (২৭) বিজিবি সদস্যদের হাতে আটক হয়।

ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পীস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও উক্ত মামলায় একই গ্রামের কলিমুল্লাহর কামাল উদ্দিন (২৯) ও জসিম উদ্দিন (২০) সহ আমিন মিস্ত্রির ছেলে মোঃ হারুন মিয়া(২১) ও মৃত হোসেন আলীর ছেলে জানে আলম (৩০) কে পলাতক আসামী করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...