প্রকাশিত: ০৫/০৯/২০১৯ ৩:২৪ পিএম , আপডেট: ০৫/০৯/২০১৯ ৩:৫৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত এনজিও ‘শেড’ এর অফিস কাম গোডাউন থেকে বিপুল পরিমান দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে। উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়ায় অবস্থিত শেড এর অফিসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সমুহ উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে কোদাল, , বল্লম, লাটি,দা, বাট সহ বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্র রয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরী করা হচ্ছে। এ অভিযানের সাথে থাকা উখিয়া নিউজ’র সম্পাদক ওবায়দুল হক চৌধুরী জানান, শেড এর কার্যালয় হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের পরিমান প্রায় এক হাজার মতো হতে পারে। অভিযানের সময় শেড এর কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...
Single Page Footer