ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১১:০৬ এএম

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে মূল্যায়নের দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। দলের দুঃসময়ে মাঠপর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তারা।

 

নেতাকর্মীদের ভাষ্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও আব্দুল্লাহ আল-মামুন কখনো সংগঠন থেকে দূরে সরে যাননি। বরং তৃণমূল পর্যায়ে কর্মীদের ঐক্যবদ্ধ রেখে সুষ্ঠু, পরিচ্ছন্ন ও আপোষহীন রাজনীতির মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দায়িত্বশীলতা, সততা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেন তারা।

বর্তমানে তিনি হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তৃণমূল নেতাকর্মীদের মতে, একজন পরীক্ষিত ও নিবেদিত রাজনৈতিক কর্মী হিসেবে আব্দুল্লাহ আল-মামুনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, উখিয়া উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...