মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার উখিয়া-টেকনাফের সাংবাদিকদের
কক্সবাজারের টেকনাফ-উখিয়া উপকূল দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মানবপাচার বেড়েই চলেছে। সংঘবদ্ধ এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত ...

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত এই মামলায় ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫০ জনকে আসামী করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
শনিবার পালংখালীতে সমাবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে উক্ত সমাবেশের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান মজুমদার জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এই মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মতামত