প্রকাশিত: ০৯/০৮/২০১৯ ৯:৩৯ এএম


সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ফলে হঠাৎ আকাশ কালো করে ঝুম বৃষ্টি আবার কিছুক্ষণ পরেই রোদের মেলা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া অধিদফতর বলছে, অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে আগস্ট থেকে অক্টোবর, এ তিন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অক্টোবরেই মৌসুমী বাতাসের শেষ হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুগত যে বৈশিষ্ট্য আছে, সেটার পরিসংখ্যান বলে যে, অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড় হয়। এটা যে হবেই এমন না। তবে হওয়ার সম্ভাবনা আছে। সব তথ্য-উপাত্তের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।’

আবহাওয়া অধিদফতর বলছে, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র, জলবায়ু মডেল, জলবায়ু অনুমানযোগ্যতা সরঞ্জাম, জাপান আবহাওয়া এজেন্সি (জেএমএ), ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ), এপেক (APEC) জলবায়ু কেন্দ্র এবং বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত গ্লোবাল প্রডিউসিং সেন্টার (জিপিসিএস) থেকে প্রাপ্ত নিউমেরিক্যাল ওয়েদার প্রিডিকশন (এনডব্লিউপি) মডেল পূর্বাভাস, এসওআই (এল নিনো/লা নিনা’র অবস্থা) ইত্যাদির বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

দীর্ঘমেয়াদী এ পূর্বাভাসে আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি এবং সেপ্টেম্বর ও অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে আগস্টে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...