তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে জাতিসংঘের ১২ মাসের প্রকল্প
নতুন প্রজন্মের নারী নেতাদের নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘She ...


উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটে হেল্প প্রকল্পের আওতায় সৃজিত ১৫০ হেক্টর দেশীয় মিশ্র প্রজাতির দ্রুতবর্ধনশীল বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
রোববার (৯ আগস্ট) বাগান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাগানে রোপণ করা চারার আশানুরূপ বৃদ্ধি ও পরিচর্যার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বাগান এলাকায় একটি নিম ও একটি চাপালিশ গাছের চারা রোপণ করেন।
এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার উপস্থিত ছিলেন। এ ছাড়া উখিয়া রেঞ্জের বনকর্মী, সিপিজি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত