উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ৮:৪৭ এএম
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রতিবছর কাজের অনুমোদন বা রেসিডেন্সি পারমিট (আকামা) নবায়ন করতে হয়। এই নবায়ন যদি পুরোনো কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে সম্ভব না হয়, তবে কর্মীরা কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আকামা নবায়নে নিয়োগকর্তা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মীরা সৌদিতে আকামা নবায়নের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। সৌদি প্রতিনিধিদল জানিয়েছে, যেসব কর্মী পুরোনো কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন না, তারা চাইলে নিয়ম মেনে কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন।

নুরুল হক বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে দেশটির গুরুত্ব অপরিসীম। সেই প্রেক্ষাপটে তাদের প্রতিনিধিদলের সঙ্গে আজ আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে সৌদিতে অবস্থানরত আমাদের প্রবাসীরা যেন কর্মক্ষেত্রে অধিকার ও মর্যাদা পান, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের প্রবাসীরা সেখানে কাজের জন্য গেলেও তারা দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এ বিষয়টি আমরা তাদের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।’ 

তিনি আরো বলেন, ‘সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে তাদের প্রচুর লোকবলের প্রয়োজন হবে। তারা জানিয়েছে, প্রথাগত সাধারণ শ্রমিকের পাশাপাশি কারিগরি ক্ষেত্রে দক্ষ জনবল—বিশেষ করে আইটি, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), রোবোটিক্স, চিকিৎসক ও প্রকৌশলী খাতে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে তারা বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায়।

এছাড়া সৌদির কারাগারে ছোটখাটো অপরাধে আটক বাংলাদেশিদের ক্ষমা করে দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন জানিয়ে প্রতিমন্ত্রী জানান, নৈতিক নিয়োগ প্রক্রিয়া (ইথিক্যাল রিক্রুটমেন্ট) উৎসাহিত করতে সরকারিভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া এবং দুই দেশ মিলে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিদলে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. মোহাম্মদ এ এম আলশামেরি, মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer