ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ৯:৩১ এএম

মুসলিম এইড ডোনার ফিন্যান্স অ্যান্ড রিপোর্টিং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। নির্বাচিতদের বার্ষিক ১৯ লাখ ৬২ হাজার ৮৪০ থেকে ২৪ লাখ ৫৩ হাজার ৫৫০ টাকা বেতন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মুসলিম এইড

বিভাগ: অপারেশনস

পদের নাম: ডোনার ফিন্যান্স অ্যান্ড রিপোর্টিং অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ২ বছর

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা

এনজিও বা সমমানের প্রতিষ্ঠানে ডোনার ফিন্যান্সিয়াল রিপোর্টিং, গ্রান্ট প্রশাসন বা প্রজেক্ট ফিন্যান্সে অভিজ্ঞ হতে হবে।

ডোনার কমপ্লায়েন্স, বাজেট সমর্থন, রিকনসিলিয়েশন ও ব্যয় ট্র্যাকিংয়ে দক্ষতা থাকতে হবে।

তুখোর বিশ্লেষণাত্মক এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে

দায়িত্বসমূহ

অনুমোদিত বাজেট ও ডোনারের নিয়ম অনুযায়ী প্রজেক্ট পেমেন্ট প্রক্রিয়াকরণ এবং নথিপত্র প্রস্তুত করা।

সঠিক ডোনার, বাজেট লাইন এবং অ্যাক্টিভিটি কোডে খরচ রেকর্ড করতে প্রজেক্ট ট্রানজ্যাকশন কোডিং, পোস্টিং ও চেক করা।

 

বরাদ্দকৃত ডোনার-ফান্ডেড প্রজেক্টের বাজেট, বাজেট সংশোধন এবং রিফোরকাস্ট তৈরিতে সহায়তা করা।

গ্রান্ট এবং প্রজেক্ট ফিন্যান্স ট্র্যাকার রক্ষণাবেক্ষণ করা এবং বাজেট ও ব্যয়ের তথ্য আপডেট রাখা।

প্রজেক্টের আয়, ব্যয়, ব্যালেন্স এবং অ্যাডভান্সের মাসিক রিকনসিলিয়েশনে সহায়তা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ১৯ লাখ ৬২ হাজার ৮৪০ থেকে ২৪ লাখ ৫৩ হাজার ৫৫০ টাকা (বার্ষিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বাংলাদেশ

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: apply.Recruitment@muslimaid.org

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

পাঠকের মতামত

রোহিঙ্গা রিফিউজি কমিউনিটি প্রজেক্টে নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড

অ্যাকশনএইড বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন কেস ওয়ার্কার প্রজেক্টে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই সোশ্যাল ...

নিয়োগ দিচ্ছে মুক্তি কক্সবাজার,থাকতে হবে এনজিওতে চাকরির অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, ...

নিয়োগ দেবে অ্যাকশনএইড,জানতে হবে রোহিঙ্গাদের আঞ্চলিক ভাষা,কর্মস্থল, টেকনাফ, উখিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। ‘মাস্টার ট্রেইনার-টেইলরিং অ্যান্ড হ্যান্ডিক্রাফট’ পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে ...
Single Page Footer