উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ৭:৪৯ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাড-১-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ বিন হারুন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক এম এ আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মাতারবাড়ী কোল জেটি, গভীর সমুদ্রবন্দর এলাকা, সোলার প্ল্যান্ট প্রকল্পসহ প্রকল্প এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে দুপুর ১টা ১০ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে মাতারবাড়ী প্রকল্প এলাকা ত্যাগ করে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...