প্রকাশিত: ৩১/০৭/২০১৯ ৭:৫৪ পিএম , আপডেট: ৩১/০৭/২০১৯ ৮:০২ পিএম


গত ৩০ জুলাই উখিয়া নিউজ টু ডে অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত উখিয়ার হিজিলীয়ায় বখাটে যুবক মুবিনের নেতৃত্বে ৬ হাজার ইয়াবা ছিনতাই শীর্ঘক সংবাদটি আমার দৃষ্টি আর্কষণ হওয়ায় ইহার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমি নি¤œ স্বাক্ষরকারী।
আমার ছেলে মুবিনুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সর্ম্পূণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদে ৬ হাজার ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় আমার ছেলেকে জড়িত করে এবং ছিনতাইকারী দলের সেকেন্ড ইন কমান্ড লেখা হয়েছে তা সবই যড়যন্ত্র মূলক। স্থানীয় প্রতিপক্ষ গংরা পূর্ব শূক্রতা জের ধরে আমার পরিবারকে হয়রানি করতে আমার ছেলের বিরুদ্ধে ডাকা মিথ্যা সংবাদ ছাপিয়েছে। হিজিলীয়া এলাকায় ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় আমার ছেলে জড়িত ছিল না এবং এ ব্যাপারে সে কিছুই জানেনা।
আমার ৩ ছেলের মধ্যে বড় ছেলে মুবিনুল ইসলাম গত বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। ডাব ক্রয়-বিক্রয় করে আমি কোন রকম পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। আমার ধারণা হয়রানি করার কু-মানসে শত্রুপক্ষরা সু-কৌশলে আমার নিরাপরাধ ছেলে মুবিনকে ইয়াবা ছিনতাই কারী বানিয়ে মিথ্যা অপপ্রচারে চালিয়ে যাচ্ছে। অথচ আমার ছেলে কখনো কোন সময় এধরনের অপরাধ মূলক ঘটনায় জড়িত নেই। পরিশেষে এহেন মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি উক্ত সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ রহিল।

প্রতিবাদকারী
আব্দুর রশিদ
পিতা-মৃত মীর আহমদ
গ্রাম-সাদৃ কাটা,রত্মা পালং
উখিয়া

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...