ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ১১:৩১ এএম , আপডেট: ১৬/০৭/২০২৫ ১:২৫ পিএম

মিয়ানমার, শরণার্থী শিবির ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গা নেতারা একত্র হয়ে গঠন করেছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম—আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল (এআরএনসি)।

সংগঠনটির দাবি, এটি রোহিঙ্গা জনগণের একক রাজনৈতিক প্রতিনিধিত্ব করবে এবং তাদের অধিকার ও স্বীকৃতির জন্য আন্তর্জাতিক পরিসরে লড়বে।

মিয়ানমারের থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এআরএনসি জানায়, তারা ৪০ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে, যাতে রাখাইন রাজ্যের প্রায় প্রতিটি টাউনশিপের প্রতিনিধিত্ব রয়েছে।

ঘোষণায় সংগঠনটি আরাকান আর্মির বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনে দাবি করে, এই বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই হাজার পাঁচশ’র বেশি রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে অনেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন বা বিপজ্জনকভাবে অন্য দেশের সীমান্ত অতিক্রম করেছেন।

এআরএনসির পক্ষ থেকে একে ‘পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা’ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘নীরবতা ও বঞ্চনার যুগ শেষ। এই কাউন্সিল অঙ্গীকারবদ্ধ—রাখাইনের সব মানুষের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে।’

এআরএনসি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের বৈধ রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সংগঠনটিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer