নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ১০:২২ এএম

টেকনাফের হোয়াইক্যং বাজার থেকে ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক ইউনিফর্ম ও অন্যান্য দ্রবাদিসহ আটক করেছে যৌথ বাহিনী।

এ সময় সামরিক বাহিনীর ইউনিফর্মের শার্ট ছয়টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্টের ব্যাটারি একটি ও দেড়শ ওয়াটের সোলার প্যানেল দুটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশসহ এক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হল- ৮ নম্বর ক্যাম্পের মো. আলীর ছেলে ইমন (২৫) ও ১৭ নম্বর ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে বলে জানা যায়।

তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে আনীত মাদকদ্রব্য নাফ নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদীতে মাছ ধরা জেলেদের নিকট থেকে চাঁদা আদায় করে।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা অপহৃতদের নবী হোসেন তার আস্তানায় বন্দী রেখে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে।

বর্তমানে নবী হোসেন দলের সন্ত্রাসী কার্যকলাপে ক্যাম্পের নিরীহ জনগণ একটি ভীতিকর পরিবেশের মাঝে বসবাস করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

গত ১৩ জুলাই ক্যাম্প ১১ হতে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা ও একটি ইউজেডআই এসএমজিসহ নবী হোসেন দলের চার সদস্যকে আটক করা হয়েছিল।

এছাড়া নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এর অভ্যন্তরে আইন ভঙ্গ করে অবৈধভাবে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...