প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ৩:৪১ পিএম , আপডেট: ৩০/০৭/২০১৯ ৩:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এর উদ্দেশ্যে রওনা হন তারো কোনো। ওই ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে কথা বলবেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারো কোনো। ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ২৯ জুলাই ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...