প্রকাশিত: ০২/০৯/২০১৮ ১১:২৯ এএম , আপডেট: ০২/০৯/২০১৮ ১১:৩১ এএম

ওয়ালটন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেলস অফিসার/সিনিয়র সেলস অফিসার পদে ২৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদটিতে নারী-পুরুষ-উভয় প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা :

এইচএসসি পাস অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসমূহে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। নির্বাচিতদের বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি ও জীবনবৃত্তান্ত এবং কভার লেটারসহ খামে এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম ডিপার্টমেন্ট, ওয়ালটন গ্রুপ করপোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, রোড নং-সাবরিনা সোবহান (পঞ্চম এভিনিউ, বসুন্ধরা, ঢাকা-১২২৯) ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া জাগোজবস ডটকম এবং http://www.waltonbd.com/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা
পদটিতে আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer