
নিয়োগ বিজ্ঞপ্তি
মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান এবং নোয়াখালী জেলার দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দাতা সংস্থা IOM-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার “Preventing Violence Against Women and Girls Through Community Mobilization Approach” প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত কার্যক্রমে প্রকল্প মেয়াদে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১. Assistant Project Coordinator
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৮০,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: সমাজ বিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন/ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: প্রকল্প সমন্বয় ও ব্যবস্থাপনায় কমপক্ষে ৫ বছর
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
- কম্পিউটার, ইন্টারনেট, ইংরেজি যোগাযোগ ও রিপোর্ট লেখায় দক্ষতা প্রয়োজন।
২. Social Mobilization Coordinator
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৯৬,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: সমাজ বিজ্ঞান/Development Studies বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট প্রকল্পে কমপক্ষে ৩ বছর
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৩. Learning and Assessment Officer
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৮০,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: সমাজ বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: মনিটরিং, মূল্যায়ন, তথ্য সংগ্রহ, ডাটা বিশ্লেষণ ও রিপোর্টে কমপক্ষে ৫ বছর
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
- বিশেষ দক্ষতা: MS Office ও ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার
৪. Social Mobilization Officer
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৮০,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/Development Studies বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট প্রকল্পে কমপক্ষে ৩ বছর
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
- বিশেষ যোগ্যতা: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষতা
৫. Social Mobilizer
- পদসংখ্যা: ১২ জন
- বেতন: ৫৬,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: সমাজকর্ম/সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক
- অভিজ্ঞতা: Case Management ও মনোসামাজিক সহায়তা কার্যক্রমে কমপক্ষে ২ বছর
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- বিশেষ যোগ্যতা: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষতা
৬. Cleaner
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ১৬,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: ন্যূনতম ৫ম শ্রেণি পাশ
- অভিজ্ঞতা: অনুরূপ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
৭. Guard
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ১৬,০০০ টাকা + অন্যান্য সুবিধা
- যোগ্যতা: ন্যূনতম ৫ম শ্রেণি পাশ
- অভিজ্ঞতা: নিরাপত্তা প্রহরীর কাজে অভিজ্ঞতা বাঞ্ছনীয়
- বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
- শারীরিকভাবে সক্ষম হতে হবে।
মোট পদ: ১৮ জন।
আবেদন সংক্রান্ত তথ্য
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫.০৯.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, প্রার্থী সম্পর্কে তথ্য দিতে পারেন এমন ০২ জন পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত রেফারির নাম, ঠিকানা, ই-মেইল এবং প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবরে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(১-৫ নং পদের বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bdjobs.com)
মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং নারী-পুরুষের সমান সুযোগ প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ। মুক্তি কক্সবাজার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে। সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌন শোষণ, যৌন নির্যাতন ও হয়রানি থেকে সুরক্ষা নীতিমালা, মানব সম্পদ নীতিমালা, জেন্ডার নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা এবং জালিয়াতি প্রতিরোধ নীতিমালা মেনে চলতে বাধ্য।
পরিচালক
মানব সম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
প্রধান কার্যালয়, মুক্তি ভবন, গোলদীঘিরপাড়, কক্সবাজার।
Email : jobs.mukticox@gmail.com

পাঠকের মতামত