ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ৩:১১ পিএম

এমএসএফ-এ কুক পদে চাকরি, বেতন ৩৫ হাজার টাকা

আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা Médecins Sans Frontières (MSF) / Doctors Without Borders কক্সবাজারে কুক (Cook) পদে জনবল নিয়োগ দেবে।

পদের নাম: কুক (Cook)
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কক্সবাজার সদর
চাকরির ধরন: পূর্ণকালীন, স্থায়ী
বেতন: মাসিক ৩৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। রান্নার ওপর কোর্স করা থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বয়স: কমপক্ষে ১৮ বছর
প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রার্থীর যোগ্যতা

প্রার্থীর রান্নার কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, হোটেল বা রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে তা প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

প্রধান দায়িত্ব

কর্মীদের জন্য সময়সূচি অনুযায়ী খাবার প্রস্তুত করা, খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করা এবং রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

এ ছাড়া খাবারের উপকরণ ও অন্যান্য সামগ্রীর মজুত পর্যবেক্ষণ, প্রয়োজনীয় বাজারের তালিকা তৈরি, রান্নাঘরের সরঞ্জাম সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্য অপচয় কমানোর দায়িত্ব পালন করতে হবে।

সাপ্তাহিক বা মাসিক খাবারের মেনু তৈরিতে সুপারভাইজারের সঙ্গে সমন্বয় করতে হবে। নিরামিষ, ভেগান, গ্লুটেনমুক্ত ও অ্যালার্জি সংক্রান্ত খাদ্য চাহিদাও বিবেচনায় রাখতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

MSF-এর অভ্যন্তরীণ বেতন কাঠামোর লেভেল-২ অনুযায়ী মাসিক বেতন ৩৫,০০০ টাকা। বেতন আলোচনাসাপেক্ষ নয়।

এ ছাড়া প্রতি মাসে কাজের জন্য ২ দিন বার্ষিক ছুটি, কর্মী ও সরাসরি নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা এবং এক বছর নিরবচ্ছিন্ন চাকরি শেষে বছরে ২টি উৎসব বোনাস রয়েছে। প্রযোজ্য আয়কর বেতন থেকে কর্তন করা হবে।

আবেদন যেভাবে

শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। হার্ড কপি বা ই-মেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে MSF-এর নির্ধারিত অনলাইন ফরমে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন আবেদন: https://ee.msf.org/x/OyB8XsXd

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ পদে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ, পণ্য, সেবা বা তদবির গ্রহণযোগ্য নয়।

পাঠকের মতামত

এইচএসসি পাসেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে ব্র্যাক এনজিও, কাজ সপ্তাহে ৫ দিন

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য ...