প্রকাশিত: ২০/০৯/২০১৯ ৮:১০ পিএম , আপডেট: ২০/০৯/২০১৯ ৮:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের পর্যটন সড়ক মেরিন ড্রাইভ দিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে যাত্রীবাহী সিএনজি গাড়িতে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ হাজার ৫৩৫ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩৪)।

বিজিবি জানায়, আটককৃত নারীর নাম রাশেদা বেগম সে রামু উপজেলার মিনাবাজার এলাকার মামুনুর রশিদের স্ত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশির সময় তাকে আটক করে বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা।

৩৪ বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, শুক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশিকালে রাশেদা বেগমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কৌশলে লুকায়িত পাঁচ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৬০ হাজার ৫শ টাকা।

এ সময় ইয়াবাসহ আটককৃত রাশেদা বেগমকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...