ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৪ ১:০৫ পিএম

বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) জামিন পেয়েছে।

কারাগারে যাওয়ার ৯ দিন পর আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল।

পুলিশের দাবি- অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

এরপর থেকে কারাগারে আছেন তিনি। ঘটনার ৩দিন পর পরিবার বিষয়টি ঢাকা পোস্টের প্রতিবেদককে জানালে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার ঝর উঠে।বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

রাফির বাবা রেজাউল করিম বলেন, গতকাল জেলা প্রশাসক মহোদয় আমাদের ডাকেন। আজ সকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান মহোদয় জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতঙ্কে আছি।জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।

রাফির আইনজীবী আয়াসুল রহমান বলেন, রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন।কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ টেকনাফ

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer