ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৪ ৭:১৭ পিএম , আপডেট: ৩১/০১/২০২৪ ৭:১৭ পিএম

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহানারা ওরফে ইতি আক্তার। তিনি এখন একজন টিকটক ‘সেলিব্রিটি’। দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার কক্সবাজারের সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

ইতি আক্তারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় যাবজ্জীবন সাজা হয় তার। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ইতি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলার পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকা-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে ১৭ বছর আত্মগোপন ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র‌্যাব-১০ কাজ শুরু করে এবং দীর্ঘ চেষ্টার পর তার অবস্থান কক্সবাজার সদরে শনাক্ত হয়। পরবর্তীতে র‌্যাব-১৫ এর সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...