ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২২ ৯:৪৮ এএম , আপডেট: ২৩/১১/২০২২ ১০:০০ এএম

ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ৩৭ লাখ ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের ইউএনএফপিএর মাধ্যমে এ অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, নারী ও কন্যাশিশুদের লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষা এবং তরুণদের ক্ষমতায়নে খরচ করা হবে।

ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মঙ্গলবার জাপান ও ইউএনএফপিএ এ সংক্রান্ত একটি চুক্তি সই করে। ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওর মাধ্যমে ১৭ কোটি ৫০ লাখ ডলার রোহিঙ্গা সহায়তায় অনুদান দিয়েছে জাপান।

ঢাকার জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, রোহিঙ্গা সংকট ছয় বছরে পা দিয়েছে। তাদের উন্নত ও সম্মানজনক জীবনের জন্য তহবিল দেওয়া অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনে সব প্রচেষ্টা চালাচ্ছে জাপান। এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য সহায়ক হবে। রোহিঙ্গা সংকটে জাপান বাংলাদেশের পাশে থাকবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...