সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা খারিজ, এবার ১০ কোটি টাকার মানহানির মামলায় তদন্তের নির্দেশ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এবার নিজেই আইনি জটিলতায় বিএনপি নেতা ছৈয়দ হামজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১১:০২ পিএম

‘চাল চুরি’ নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় ক্ষেপে গিয়ে চার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছিলেন উখিয়ার রাজাপালং ইউপি সদস্য ছৈয়দ হামজা।

তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় সেই মামলা খারিজ করে দেয় আদালত।

মিথ্যা মামলায় হয়রানি ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে সেই ইউপি সদস্যের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ।

রোববার (১০ মে) সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক (উখিয়া) গিয়াস উদ্দিন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রিদুয়ানুল হক সোহাগ জানান, আমি সহ আমার চারসহকর্মীর বিরুদ্ধে ছৈয়দ হামজা মিথ্যা মামলা করেছিলেন। মহামান্য আদালত সেই মামলা খারিজ করলেও আমরা মানহানির শিকার হয়েছি তাই ন্যায় বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি। ‘

বাদীর আইনজীবী এডভোকেট নাছির উদ্দীন জানান, ‘ মহামান্য আদালত মামলাটি গ্রহণ করে দাখিলকৃত নথি বিশ্লেষণের মাধ্যমে তদন্তের আদেশ দিয়েছেন, আশা করছি আমার মক্কেল ন্যায় বিচার পাবেন।’

এপ্রসঙ্গে জানতে চেয়ে ছৈয়দ হামজাকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer