প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:৩৯ পিএম

প্রায় ৪২ কোটি টাকা পাচারের চেষ্টার অভিযোগে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা। তবে ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি সৌদি শুল্ক বিভাগ কর্তৃপক্ষ।

সোমবার সৌদি দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃত ওই বাংলাদেশির কাছ থেকে ৪১ কোটি ৮৪ লাখ এক হাজার ৪০৩ টাকা (২ মিলিয়ন সৌদি রিয়াল) উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি সুটকেস থেকে দেড় মিলিয়ন সৌদি রিয়াল উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ছাড়া পায়ের সঙ্গে বেঁধে রাখা আরো ৫০ মিলিয়ন রিয়াল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অপর একটি দৈনিক বলছে, এশীয় প্রবাসী ওই পাচারকারীর সুটকেসের বিভিন্ন পকেটে বেশির ভাগ মুদ্রা রাখা ছিল। পায়ের সঙ্গে আরো ৫ লাখ রিয়াল বেঁধে তার ওপর মোজা পরেছিলেন তিনি। বিমানবন্দরে প্রাথমিক তল্লাশির পর ওই ব্যক্তিকে সন্দেহ করেন শুল্ক কর্মকর্তারা। পরে তার কাছ থেকে এসব অর্থ উদ্ধার করা হয়। অবৈধভাবে মুদ্রাপাচার চেষ্টার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে শুল্ক বিভাগ।

সৌদি শুল্ক বিভাগের মুখপাত্র ইসসা আল ইসসা বলেন, কাস্টমসের কার্যালয়ের সামনে ওই বাংলাদেশিকে দেখে সন্দেহ করেন কর্মকর্তারা। ঢাকাগামী বিমানের ওই আরোহীর কাছে অবৈধ মুদ্রা আছে কিনা জানতে চাইলে অস্বীকার করেন ওই বাংলাদেশি।

ইসসা আল ইসসা আরো বলেন, সন্দেহভাজন ওই বাংলাদেশির ব্যাগ তল্লাশি করে ১৪ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি ৩০ কোটি ৭৫ লাখ তিন হাজার ৪৩১ টাকা) উদ্ধার করেন কর্মকর্তারা। পরে কর্মকর্তারা ওই বাংলাদেশির দেহ তল্লাশি করে আরো এক লাখ ৪৯ হাজার রিয়াল (বাংলাদেশি ৩১ লাখ ১৭ হাজার ১৮৪ টাকা) উদ্ধার করেন।

তিনি বলেন, পরে বিমানে থাকা অপর একটি সুটকেস থেকে আরো কিছু অর্থ উদ্ধার করা হয়। আইন অনুযায়ী গ্রেফতারকৃত ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সৌদি শুল্ক বিভাগের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...