
বেসরকারি উন্নয়ন সংস্থা পালস বাংলাদেশ সোসাইটি (Pulse Bangladesh Society) কর্তৃক বাস্তবায়নাধীন “Strengthening Health, Protection, and Economic Prospects for Vulnerable Populations in Baharchara Union, Cox’s Bazar” শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview)-এর আহ্বান করা হচ্ছে।
প্রকল্পের মেয়াদ: ২ বছর ১০ মাস।
কর্মস্থল: বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ উপজেলা, কক্সবাজার জেলা।
পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত:
১. প্রজেক্ট ম্যানেজার (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মাস্টার্স পাস।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ৩০/০৯/২৪, সকাল ১০:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ১,০০,০০০/- টাকা।
২. ম্যানেজার- ফাইন্যান্স এন্ড এডমিন (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে একাউন্টিং/ফাইন্যান্স/এমবিএ (ফিন্যান্স) পাস।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ৩০/০৯/২৪, সকাল ১০:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৮০,০০০/- টাকা।
৩. মিড ওয়াইফারি অফিসার (নারী)
- পদ সংখ্যা: ০৩ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাস।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাহারছড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে আগে কাজের সুযোগ পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ৩০/০৯/২৪, বিকেল ০২:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৫০,০০০/- টাকা।
৪. ট্রেনিং অফিসার (নারী)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
- বয়স: ৩০ বছরের ঊর্ধ্বে নয়।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে (যেমন: লাইফস্কিল, জেন্ডার-বেইজড ভায়োলেন্স ইত্যাদি) ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, বিকেল ০২:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৭৫,০০০/- টাকা।
৫. মিল (MEAL) অফিসার (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
- বয়স: ৩৫ বছরের ঊর্ধ্বে নয়।
- অভিজ্ঞতা: মিল সিস্টেম, এমএন্ডই প্ল্যান, ডাটা কালেকশন, ডাটা এনালাইসিস, রিপোর্ট রাইটিং প্রভৃতিতে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। SPSS বিষয়ে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ৩০/০৯/২৪, বিকেল ০২:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৭২,০০০/- টাকা।
৬. লাইভলিহুড (Livelihood) অফিসার (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষিতে অনার্স/মাস্টার্স অথবা কৃষিতে ডিপ্লোমা পাস হতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব মটর সাইকেল থাকতে হবে এবং প্রকল্প এলাকায় মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, বিকেল ০২:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৬৫,০০০/- টাকা (যাতায়াত ভাতা ফুয়েল, মোবাইল ও মেরামতসহ)।
৭. MHPSS কনসালটেন্ট/অফিসার (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
- বয়স: ৫০ বছরের ঊর্ধ্বে নয়।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, বিকেল ০২:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৬৫,০০০/- টাকা।
৮. প্রশাসনিক সহকারী/কর্মকর্তা (পুরুষ)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। তবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন আইটি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
- বয়স: ৩০ বছরের ঊর্ধ্বে নয়।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, সকাল ১০:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ৩৫,০০০/- টাকা।
৯. কমিউনিটি মোবিলাইজার (প্রধানত/পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ২০ টি
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। (অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- বিশেষ শর্ত: টেকনাফ/বাহারছড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। সাইকেল/মোটরসাইকেল ব্যবহারে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, সকাল ১০:টি থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত।
- সর্বসাকুল্যে বেতন: ১৭,০০০/- টাকা।
১০. ড্রাইভার (পুরুষ) – কর্ম এলাকায় অবস্থান করতে হবে
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর, তবে অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- অভিজ্ঞতা: গাড়ি চালনায় ৫ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির মেকানিকাল খুটিনাটি/মেরামতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: CV গ্রহণ (৩০/০৯/২৪ – ০১/১০/২৪)। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
- সর্বসাকুল্যে বেতন: ৩০,০০০/- টাকা।
১১. অফিস সাপোর্ট স্টাফ (পুরুষ/নারী)
- পদ সংখ্যা: ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস।
- অভিজ্ঞতা: স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। নিজস্ব সাইকেল থাকতে ও চালাতে হবে। অফিসের ছোট-খাটো বৈদ্যুতিক কাজ, ফটোকপি করা, কম্পিউটার বিষয়ে জ্ঞান ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ০১/১০/২৪, বিকেল ৩:০০ টা।
- সর্বসাকুল্যে বেতন: ১৫,০০০/- টাকা।
ইন্টারভিউ ও আবেদন সংক্রান্ত শর্তাবলী:
১. আগ্রহী প্রার্থীদের উল্লেখিত তারিখে ও সময়ে আবেদনপত্র, জীবন-বৃত্তান্ত (CV), NID এর ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ২. পরীক্ষার স্থান/ঠিকানা: Pulse Bangladesh Society Resource and Training Center, Plot No. 408, Block C, Road No 5 East Side, Uttarol, Kolatoli, Cox’s Bazar।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ বা অন্য কোন ব্যয় প্রদান করা হবে না। ৪. সংস্থার নিয়ম এবং প্রকল্প বাজেটে উল্লিখিত বরাদ্দ অনুযায়ী সকল কর্মকর্তা ও কর্মচারীদের উৎসব ভাতা প্রদান করা হবে। ৫. নোটিশ প্রদান সাপেক্ষে কর্তৃপক্ষ যেকোনো মুহূর্তে এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারবে। ৬. ম্যানেজার (ফিন্যান্স এন্ড একাউন্টিং) পদের পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ল্যাপটপ সাথে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
স্বাক্ষরিত: সাইফুল ইসলাম চৌধুরী (কলিম) প্রধান নির্বাহী পালস বাংলাদেশ সোসাইটি

পাঠকের মতামত