প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ১০:১৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে ২ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘটিত ঘটনায় যে কোন মুহুর্তে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ২৪ আগষ্ট রাত আনুমানিক ৯টার দিকে বর্ণিত ইউনিয়নের মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় স্থানীয় মোহাম্মদ কালুর পুত্র শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বেলাল উদ্দীন টেকনাফ থেকে সুকৌশলে জনৈক ২ মহিলার মাধ্যমে উক্ত এলাকায় আনছিল। বিষয়টি টের পেয়ে বেলালের নিকটতম আত্মীয় হাকিম আলীর পুত্র আনোয়ার ও স্থানীয় জনৈক আনোয়ার পূর্ব থেকে উৎপেতে থেকে ঐ ইয়াবাগুলো ছিনতাইয়ের চেষ্টা চালায়। বিষয়টি এলাকাবাসীরা আঁচ করতে পেরে জড়ো হয়ে তাদেরকে ধাওয়া করলে ইয়াবাগুলো রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। স্থানীয় এমইউপি মনজুর আলম এ সংক্রান্ত একটি ঘটনা শুনেছেন বলে জানান। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া এ জাতীয় খবর পাননি বলে জানালেও তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, বেলাল দীর্ঘদিন যাবত টেকনাফ উখিয়া থেকে সুকৌশলে ঘাতক মরণ নেশা ইয়াবা পাচার করে বৃহত্তর ঈদগাঁওর আনাছে কানাছে বিক্রি করে আসছিল। তার নেতৃত্বে রয়েছে বিশাল ইয়াবা সিন্ডিকেট। সে শুধু ঈদগাঁও নয়, বৃহত্তর চট্টগ্রাম শহরেও তার ইয়াবার চালান প্রতিনিয়ত যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এলাকাবাসী তাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানান। এসব বিষয়ে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...