ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৬ ৮:৫৬ এএম

২ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতের আমিরের জনসভা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কক্সবাজার সফর করবেন আগামী ২ ফেব্রুয়ারি। তার সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান। এতে উপস্থিত থাকবেন জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা। সমাবেশে জেলার ৯ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সারাদেশের মতো জেলার ৪টি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নানা অপপ্রচার চলছে। আমরা আশা করছি কক্সবাজারের সমাবেশে ৫ লক্ষাধিক মানুষ আসবে যাদের সমাগম অপপ্রচারের জবাব হয়ে থাকবে, সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।

জামায়াতের আমিরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং জেলার ৪টি আসনেই জামায়াত বিজয় লাভ করবে বলে মন্তব্য করেন জেলা জামায়াতের সেক্রেটারি। সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer